পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রকাশ্যে মারধোর –
- Update Time : ১১:২১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ৪৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দ্রুতগতিতে কেন মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় রাজবাড়ীর পাংশায় প্রকাশ্যে কমল কুমার আচার্য্য (৪৬) নামে এক স্কুল শিক্ষককে মারপিট করেছে।
মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষক পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে। তিনি পাংশা পৌরসভার গুধিবাড়ী এলাকার মৃত জগত চন্দ্র আচার্য্যর ছেলে। তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন কমল কুমার আচার্য্য বলেন, মোটর সাইকেল যোগে স্কুলে আসার পথে পিছন থেকে একটি বাইক দ্রুত গতিতে এসে ধাক্কা দেয়। তার প্রতিবাদ করলে এলোপাথারি কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে দেয়। হামলাকারী বিদু মন্ডলের ছেলে জুয়েল মন্ডল।
পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ রাশেদা খাতুন বলেন, থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। দোষীদের বিচার নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, মারপিটের ঘটনায় শিক্ষকগন অভিযোগ দিয়েছেন। আইননানুগ ব্যবস্থা গ্রহণ করব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































