রাজবাড়ী থানা পুলিশের অভিযানে পলাতক আসামিসহ গ্রেপ্তার ৫ –
- Update Time : ০৯:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১০৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানা পুলিশের অভিযানে পলাতক আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
গত রবিবার রাত ভর রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই সব আসামিদের গ্রেপ্তার করা হয়। ওই অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন।
জানাগেছে, এসআই হিরণ কুমার বিশ্বাস সিআর সাজা পরোয়ানা ভুক্ত আসামী ও সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামের মোনা খাঁর ছেলে আবুল কালাম, এসআই নুরুল ইসলাম সিআর এর পরোয়ানা ভুক্ত আসামী ও সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের আব্দুর রহমান মোল্লার ছেলে মোঃ মিন্টু মোল্লা, এসআই মুন্সী কামরুজ্জামান সিআর পরোয়ানা ভুক্ত আসামী ও বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর মোঃ মালেক মৃধার ছেলে আনোয়ার মৃধা (৩০), এসআই হিরণ সিআর পরোয়ানা ভুক্ত আসামী ও জৌকুড়ার মোঃ হোসেন প্রমানিকের ছেলে মোঃ আপন প্রমানিক (২৬) এবং এসআই মোঃ আমিনুল হাসান সিআর পরোয়ানা ভুক্ত আসামী ও বসন্তপুর ইউনিয়নের কোলা গ্রামের মোঃ সাহেদ আলী মোল্লার ছেলে মোঃ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































