রাজবাড়ীতে আকবর খান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প –
- Update Time : ০৯:৫৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ৪২ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
অার্তমানবতার সেবায় নিয়োজিত অাকবর খান ফাউন্ডেশনের উদ্দ্যোগে রাজবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও পবিত্র রমজান উপলক্ষে মসজিদ-মাদ্রাসায় পানির ফিল্টারসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে অাকবর খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অাকবর খান এর সার্বিক তত্ত্বাবধানে দাদশী ইউপির নিজাতপুর খানবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, রাজবাড়ী সদর হাসপাতালের (তত্বাবধায়ক) সার্জারি বিশেষজ্ঞ ডাঃ এমএম হান্নান। মেডিকেল ক্যাম্প চলে দুপুর ২টা পর্যন্ত।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, মেডিসিন ও কার্ডিওলোজি ডাঃ মোঃ অারিফুজ্জামান, গাইনি ডাঃ জুম্মি নাহদিয়া বর্ষা, মেডিকেল অফিসার ডাঃ নুরুন্নাহার কনা।
এ সময় রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এদিকে মেডিকেল ক্যাম্পের পাশাপাশি পবিত্র রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার ৬০টি মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্য ও ইমামদের হাতে পানি বিশুদ্ধকরণ পানির ফিল্টার, ট্যাঙ ও চিনি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অাকবর খান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত খান, স্থানীয় মোঃ রফিক, মজিবর শেখ, অাজিবর শেখসহ অনেকে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































