গণহত্যা দিবস উপলক্ষে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে স্মৃতিচারণ –
- Update Time : ১০:৩৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ৪৩ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ২৫ মার্চ গণ হত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণের গুরু তুলে ধরা হল শিক্ষার্থীদের মাঝে। শুক্রবার সকাল ১১ টায় রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুলের হল রুমে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্মৃতি চারন করেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল হোসেন।
রাজবাড়ী সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র শ্বিাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন অত্র স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হামিদ,নিলিমা পাল, জহুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহেদ আলী।
অনুষ্ঠানে ২৫ মার্চের কালো রাত্রে বাংলা ও বাঙ্গালীদের মাঝে যে হত্যা যজ্ঞ চালানো হয়েছিল এবং মা বোনদেরকে অত্যাচার ও নির্যাতন করা হয়েছিল তার বর্ননা করা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস ও এর চেতনায় উদ্বুদ্ধ করতে,দেশের সার্বেভৌমত্ব রক্ষায় বাঙ্গালী জাতীর যে অবদান তা শিক্ষার্থীদের মাঝে গুরু সহকারে তুলে ধরা হয়। তাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে সব সময় পড়াশোনার পাশাপাশি মুক্তিযুদ্ধে ভিত্তিক প্রামান্য চিত্র ও বই পড়ার প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান বক্তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































