নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সক্রিয় সদস্য পাংশার জাহিদুল গ্রেপ্তার –
- Update Time : ০৬:৫২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১২৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বিপুল সংখ্যক জিহাদী বইসহ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম সংগঠনের সক্রিয় সদস্য জাহিদুল ইসলাম (২৪) কে র্যাব-৮ সদস্যরা গ্রেপ্তার করেছে। একই সাথে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ডিএডি নায়েব সুবেদার শেখ ইসরাইল আমিন বাদী হয়ে জাহিদুল ব্যতিত পলাতক আরো ১৩ জনকে আসামি করে গত বৃহস্পতিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জাহিদুল রাজবাড়ীর পাংশা উপজেলার কশবা মাজাইল ইউনিয়নের গাংধাইর গ্রামের মোঃ আব্দুল বারীর ছেলে।
মামলায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ মার্চ বিকালে র্যাব-৮ সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার বাগমারার পল্লী বিদ্যুৎ অফিসের সামনের এলাকা থেকে জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। ওই সময় জাহিদুরের সহযোগি আরো ১৩ জন পালিয়ে যায়। তারা মূলত নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম সংগঠনের দাওয়াতি শাখার সক্রিয় সদস্য। তারা নাশকতা ও সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা করছিলো। ওই সময় জাহিদুলের কাছে থাকা একটি কালো ব্যাগ থেকে জিহাদী বই উদ্ধার করা হয় এবং তার মোবাইল ফোন পর্যবেক্ষণ করে দেখা যায়, মালহামা ফোরাম গ্রুপ, তৃতীয় বিশ্বযুদ্ধ ও ইকামাতে দ্বীনের সংগ্রামী সাধকসহ একাধিক গ্রুপের সদস্য। তারা ওই সব একাউন্টের মাধ্যমে দ্বীনি ভাইদের দাওয়াতের মাধ্যমে আফগানস্থানে হিজরত করার পরিকল্পনা করছিলো। সেই সাথে গাজওয়াহতুল হিন্দ ও খিলাফত প্রতিষ্ঠার লক্ষে গুপ্ত হত্যা, হিজরত ও জিহাদের ব্যাপারে অনলাইনের প্রচারনা চালিয়ে আসছিলো।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































