পাংশা সরকারি কলেজের ছাত্র সিফাত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন –
- Update Time : ০৮:৫৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের মেধাবী ছাত্র মোঃ সাজিদুর রহমান সিফাত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। পাংশা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
বুধবার সকালে পাংশা সরকারি কলেজ মাঠে মানববন্ধন কর্মসূচি পালন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাংশা উপজেলার শহরের কালিবাড়ী মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সিফাতের বাবা মোঃ ফিরোজ হোসেন, শিক্ষক হাফিজুর রহমান, পাংশা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শেখ সুজন, শিক্ষার্থী রিতু খাতুনসহ অন্যান্যরা।
বক্তরা বলেন, সিফাতের মত এভাবে যেন আর কাউকে জীবন দিতে না হয়। একই সাথে তার হত্যাকান্ডে জড়িত সকল চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা এবং দ্রুত বিচার কার্যকর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিরয়নের কাচারীপাড়া গ্রামের বাসিন্দা সিফাতকে ২০২১ সালের ১২ জানুয়ারী স্থানীয় সন্ত্রাসীরা হাতুড়ী দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। ঘটনার পর দিন চিকিৎসাধিন অবস্থায় সিফাত রাজধানী ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। একই বছরের ১৫ জানুয়ারী পাংশা মডেল থানায় ২৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































