কালুখালীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েলসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার –
- Update Time : ১০:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ৫৮ Time View
স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ৪ জন চোরকে গ্রেফতার করা হয়েছে। এই চারজন চোর হলেন রাজবাড়ী ও কুষ্টিয়া জেলার বাসিন্দা।
জেলার কালুখালী থানার ইনচার্জ মোঃ নাজমুল হাসান এর নেতৃত্বে গতকাল সোমবার (২১ মার্চ) রাত থেকে কালুখালী থানা পুলিশের অভিযানে বৈদ্যুতিক ট্রান্সফরমার এর কয়েলসহ ৪জন চোরকে গ্রেফতার করা হয়।
এই চোর চক্র দীর্ঘদিন যাবত কালুখালী থানা এলাকাসহ বিভিন্ন এলাকা হতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করিয়া ক্রয়- বিক্রয় করে আসছিল বলে জানা যায়।
এই ট্রান্সফরমার ৪জন চোর হলেন জেলার কালুখালী থানার পশ্চিম হারুয়া গ্রামের মোঃ মজিদ কাজীর ছেলে নজরুল কাজী, গঙ্গানন্দপুর গ্রামের মৃত মোনছের শেখ এর ছেলে কেসমত শেখ(৩৭), ও মৃত আব্দুল গফুর বিশ্বাস এর ছেলে মোঃ মাহাতাব বিশ্বাস, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মির্জাপুর গ্রামের আঃ গনি শেখের ছেলে মোঃ নায়েব আলী শেখ ( নবা)(৪০)।
গ্রেফতারকৃত এই আসামীদেরকে মঙ্গলবার (২২মার্চ) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































