দৌলতদিয়ায় সড়কে হাজারো পন্যবাহি ট্রাকের সিরিয়াল, দুর্ভোগে যাত্রী ও চালকরা –
- Update Time : ০৭:১২:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ৮৮ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
দূর্ভোগ যেন কাটছেই না দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে অাটকে থাকা পন্যবাহি ট্রাক চালকদের। ফেরির নাগাল পেতে তাদের অপেক্ষা করতে হচ্ছে ২ থেকে ৪ দিন পর্যন্ত।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দেশের একটি গুরুত্বপূর্ণ নৌরুট। এরুট দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন নদী পারাপার হয়। বর্তমানে নাব্যতা সংকটে প্রকট অাকার ধারন করেছে রাজবাড়ীর দৌলতদিয়ায়। ফলে মহাসড়কের প্রায় ৯ কিলোমিটার সড়কে শতশত পন্যবাহি ট্রাকের সিরিয়াল তৈরি হয়েছে।
বুধবার বিকালে দৌলতদিয়া প্রান্তের ঢাকা- খুলনা মহাসড়কের ফিডমিল পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার ও গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী জুট মিল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কে পন্যবাহি ট্রাকের সিরিয়াল দেখা যায়।
এ সময় সড়কের খোলা অাকাশের নিচে তীব্র গরমে ভোগান্তি পোহাচ্ছেন চালক ও সহকারীরা। পাশাপাশি তাদের খাবার, গোসল ও টয়লটে সমস্যায় পড়তে হচ্ছে। এবং সময় মত মালামাল পরিবহন করতে না পেরে পার্টির কথা শোনার পাশাপাশি তাদের লোকসান গুনতে হচ্ছে।
ঘাট সূত্রে জানা যায়, বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে। এছাড়াও দৌলতদিয়ায় ৭টি ফেরিঘাটের মধ্যে ১ ও ২ নম্বর ঘাটটি পূর্বেই বন্ধ ছিল, নতুন করে নদীতে নাব্যতা সংকটের কারণে ৬ নম্বর ঘাটটিও বন্ধ। ৩, ৪, ৫ ও ৭ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এরমধ্যে মধ্যে দুয়েকটি ঘাটও বিভিন্ন কারণে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। বর্তমানে নদীতে পানি কমে যাওয়ায় ফেরিঘাটের পকেট পথগুলো নিচু হয়ে গেছে। ফলে যানবাহন লোড আনলোডে সময় বেশি লাগছে।
গোপালগঞ্জ থেকে আসা বাসের সুপার ভাইজার রোকন মিয়া বলেন, দুপুর ১২টায় দৌলতদিয়া ঘাট এলাকায় সিরিয়ালে এসে অাটকা পড়েছেন। ফেরি পেতে কমপক্ষে ২ থেকে ৩ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এ সময় প্রচন্ড গরমে বাসের ভিতর যাত্রীদের অনেক কষ্ট হয়। বিশেষ করে নারী ও শিশুদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।
ট্রাক চালক অাশিকুল ইসলাম, কুদরত, অামজাদ গাজীসহ কয়েকজন জানান, দুই দিন অাগে এসে গোয়ালন্দ মোড়ের সিরিয়ালে অাটকে রয়েছে। তীব্র গরমে খোলা অাকাশের নিচে থেকে ভোগান্তিতে রয়েছেন। এখানে খাবার, গোসল ও টয়লেটের কোন সু-ব্যবস্থা নাই। উপায়ন্ত না পেযে উতপ্ত রাস্তায় শুয়ে অাছেন। এবং সেখান থেকে কিনে খাবার খাচ্ছেন। এখান থেকে ঘাট এখনও প্রায় ১৮ কিলোমিটার দুরে। কবে কখন ফেরি পাবেন তা বলতে পারছেন না। এভাবে প্রায় সারা বছরই তাদের ভোগান্তি পোহাতে হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্য চৌহান বলেন, এ নৌরুটে পর্যাপ্ত ফেরি চলাচল করছ। নদীতে নাব্যতা সংকটের কারণে পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় ফেরিতে লোড-আনলোডে অনেক সময় লেগে যাচ্ছে। এছাড়া কয়েক দিন ধরে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় সিরিয়ালের সৃষ্টি হয়েছে। তবে যাত্রীবাহী বাস ও পচনশীল পন্যবাহি ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































