গোয়ালন্দে প্রয়াত নেতার পরিবারের পাশে দাড়ালেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা হক –
- Update Time : ০৬:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারন সম্পাদক প্রয়াত পবিত্র বিশ্বাসের অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন কৃষক লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
শনিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে তিনি পবিত্র বিশ্বাসের নিজ বাড়িতে উপস্থিত হয়ে তার স্ত্রীর হাতে নগদ ১০ হাজার টাকা ও তিন সন্তানের হাতে তিন হাজার টাকা তুলে দেন। এ সময় কৃষক লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক বাদশা, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মো.হাবিবুর রহমান হাবিব, গোয়ালন্দ পৌর কৃষক লীগের সদস্য সচিব মো. লিটন আলীসহ উপজেলা,পৌর ও ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
নিহত পবিত্র বিশ্বাস গোয়ালন্দ পৌর ৫নম্বর ওয়ার্ড ক্ষুদিরাম সরকার পাড়ার দিজু বিশ্বাসের ছেলে।পেশায় পবিত্র ছিলেন একজন শীল। তিনি মৃত্যুকালে বৃদ্ধ বাবা, স্ত্রী, এক প্রতিবন্ধী ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যাক্তিকে হারিয়ে চরমভাবে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
পৌর কৃষক লীগের সদস্য সচিব মো,লিটন আলী জানান, গত বুধবার ৮ মার্চ সকাল ১০ টার দিকে বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পরেন পবিত্র। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়ার আগেই পথিমধ্যে মারা যান তিনি।
এ সময় নুরে আলম সিদ্দিকী হক বলেন, নিহত পবিত্র বিশ্বাসের পরিবারের দুরবস্থার কথা জানতে পেরে আপাতত তার শ্রাদ্ধের জন্য কিছু অর্থ প্রদান করা হয়েছে। আমরা তার দুই মেয়ের পড়াশোনাসহ পরিবারের সার্বিক বিষয়ে সবসময় পাশে থাকব ইনশাআল্লাহ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































