রাজবাড়ীতে তিন দিন ব্যাপি বিশাল কবিগান অনুষ্ঠান শুরু হয়েছে –
- Update Time : ০৮:১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ৫৮ Time View
স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
বহির্মুখী জীবনে অন্তর্মুখী করতে অশান্ত চিওকে শান্ত করতে, ঘরে-ঘরে শান্তি ফিরিয়ে আনতে সংঘাতময় বিশ্বে মলয় বহাবার মানসে এবার রাজবাড়ী জেলা শহরের লক্ষীকোল পুরাতন হরিসভা মন্দির প্রাঙ্গনে ৩দিন ব্যাপি কবিগান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ই মার্চ (শুক্রবার) হইতে আগামী ১৩ই মার্চ (রবিবার) পর্যন্ত বাংলাদেশের প্রখ্যাত কবিয়াল গোপালগঞ্জের সুরেশ সরকার ও সুরোৎ সরকার খুলনায় বিধান সরকার কবিগান পরিবেশনা করবেন।
স্বাস্থ্যবিধি মেনে গান শোনার কথা থাকলেও মাস্ক ব্যবহার খুব একটা চোঁখে পড়েনি। কয়েক বছর যাবৎ এই মন্দির প্রাঙ্গনে কবিগান অনুষ্ঠিত হয়ে আসছে, যা মানুষের মাঝে ব্যাপক আনন্দের সাড়া ফেলেছে।
অনুষ্ঠিত কবিগান আয়োজন করেছেন এই মন্দিরের কবিগান উপকমিটি।
কবিগান উপকমিটি’র সভাপতি শ্রী নিরেশ চন্দ্র কুন্ড, সাধারণ সম্পাদক শ্রী নৃপেন্দ্রনাথ হালদার, ও কমিটির অন্যসব সদস্যদের চেষ্টায় স্থানীয় লোকদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































