রাজবাড়ীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ –
- Update Time : ১১:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ৪৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্দ্যোগে ১শ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ করা হয়।
এতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অাবু কায়সার খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবে সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার প্রার্থ প্রতীম দাস।
এ সময় জেলার ৬ষ্ঠ শ্রেনী থেকে অনার্স পর্যন্ত পড়ূয়া ১শ শিক্ষার্থীকে বিভিন্ন অংকে নগদ অর্থ ও স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, মাস্কসহ বিভিন্ন উপকরন দেয়া হয়।
জানাযায়, ২০১৩ সালে বিদ্যারন্দ ফাউন্ডেশনটি পথচলা শুরু করে। পরবর্তীতে ফাউন্ডেশনটি শিক্ষা, অসহায়দের জন্য ১টাকায় খাবার, গরীবদের জন্য ত্রাণ বিতরণের পাশাপাশি করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু করে। এছাড়া করোনাকালীন সময়ে এ ফাউন্ডেশনটি দেশের বিভিন্ন অঞ্চলে ১ টাকায় খাবার বিতরণ করে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এছাড়া ফাউন্ডেশনটির হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































