রাজবাড়ীতে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত –
- Update Time : ০৬:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ৮১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ফুলের শ্রদ্ধা জানানো হয়।
এ সময় রাজবাড়ী ২ আসনের এমপি জিল্লুল হাকিম, রাজবাড়ী ১আসনের এমপি কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের এমপি খোদেজা নাসরিন চৌধুরী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুলের শ্রদ্ধা জানান ।
শ্রদ্ধা জানানো শেষে অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে পুস্তক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাষণ, সঙ্গীত, নত্য, প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলটির নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের এমপি মো: জিল্লুল হাকিম, সহ-সভাপতি ও রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের এমপি খোদেজা নাসরিন চৌধুরী, সহ সভাপতি ফকির আব্দুল জব্বার, যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা টিপু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কঙ্কন, সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী তন্নিসহ অনেকে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































