রাজবাড়ীতে বিএনপি’র সমাবেশে মারামারির জের ধরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ –
- Update Time : ০৯:০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ৪২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বিএনপি’র সমাবেশে মারামারির জের ধরে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি মোটরসাইকেল উদ্ধার করেছে। শুক্রবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের বিএনপি কর্মী রকি ও রবিনের বাড়ীতে একই দলের প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা হামলা চালায়। ওই একই বিষয় নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা শুক্রবার বিকালে ফের মোটরসাইকেল নিয়ে রকি ও রবিনের বাড়ীর এলাকায় আসে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে উভয় গ্রুপের মধ্যে লাঠিশোঠা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে। এতে ফরহাদ মিয়া, সিয়াম, মিশু মোল্লা, রাকিব ও সুমনসহ ৫ জন আহত। আহতদের রাজবাড়ী ও ফরিদপুর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান এবং ভর্তি করা হয়েছে।
সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৫টি মোটরসাইকেল উদ্ধার করে।
উল্লেখ্য, গত ২ মার্চ বিকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত ওই সমাবেশে কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এ্যাডভকেট গৌতম চক্রবর্তীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ওই সমাবেশ শুরুর দিকে রাজবাড়ী জেলা বিএনপি’র দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। এক পর্যায়ে সমাবেশ স্থালের চেয়ার ভাংচুর, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































