রাজবাড়ীর কৃতি সন্তান রফিক উদ্দিনপান্না মিয়ার জানাযা ও দাফন সম্পন্ন –
- Update Time : ০৮:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ৪৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের স্বনাম ধন্য প্রকৌশলী ও ডিজাইন ডেভেলপমেন্ট কনসালটেন্সি লিমিটেডে’র কর্ণধার ওশিক্ষানুরাগী রাজবাড়ী কৃতি সন্তান একেএম রফিক উদ্দিনপান্না মিয়ার জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর উইনয়নের কলিমহর গ্রামের কলিমহর জহুরুন্নেসা স্কুল এন্ড কলেজ মাঠে বিকাল সাড়ে তিনটায় তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় হাজার হাজার মানুষ তার জানাযা নামাজে অংশ গ্রহন করেন।এসময় উপিস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার,পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ। এর আগে তাকে ফুল দিয়ে সম্মান জানান এলাকাবাসি।
তিনি ছিলেন সমাজ সেবক ও সমাজের মেহেনতি মানুষে বন্ধু। তার মৃত্যুতে পরিবার সহ তার এলাকায় শোকের ছায়া নেমে আসে।তিনি তার সহধর্মিনী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুগ্রাহী রেখে গেছেন। ৯ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন মেঝ। গত কাল দুপুওে রাজধানীর ইউনিাইটেড হাসপাতালে রক্তক্ষরন জনিত কারনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি এক সপ্তাহ আগে শারীরিক অসুস্থতার কারনে এই হাসপাতালে ভর্তি হন।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
তিনি তার ডিজাইন ভেলেপমেন্ট কনসালটেন্ট লিমিটেড, বিল্ডিং ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ম্যাটারিয়াল(বিম) এবং রয়েল এ্যগ্রো লিমিটেডের কর্ণধার ছিলেন। তার এই প্রতিষ্ঠানের মাধ্যমে চলমান রয়েছে ঢাকা মেট্রোরেল প্রকল্প, শাহাজালাল এয়ারপোর্ট এ ৩য় টার্মিনাল নির্মান কাজ,যমুনা রেল ব্রিজ প্রজেক্ট সহ বিভিন্ন সরকারী উন্নয়ন কাজ চলমান রয়েছে।তার প্রকল্পে কাজের মধ্যে এলজিইটি,আরটিআইপি,আরসিআইপি,এমডিএসপি,সিজিপি, সাপোর্টিং ফর রুলাল ব্রিজেস,উই কেয়ার,্ইউজিআইআইপি টু,থ্রি,রোহিঙ্গা প্রজেক্ট ইসিআরপি সহ বিভিন্ন প্রকল্পের কাজ করছেন।
এছাড়া শিক্ষানুরাগী একেএম রফিকইদ্দিন পান্না মিয়া তার নিজ এলাকায় কলিমহর জহুরেন্নেসা স্কুল ন্ডে কলেজ, কৃষি কলেজ, খলিলউদ্দিন মিয়া দাখিল মাদ্রাসা, হাট বন গ্রাম উচ্চবিদ্যলয়, জহুরা জেরিন উচ্চ বিদ্যালয়, মাছপাড়া ডিগ্রি কলেজসহ অগনিত মসজিদ ও মাদ্রাসা নির্মান করেছেন। পরিবারের পক্ষ তার আত্মার জন্য দোয়া চাওয়া হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































