দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি, সীমাহীন দূর্ভোগ –
- Update Time : ০৯:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ৭৩ Time View
আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের ব্যস্ততম দৌলতদিয়া ঘাটে নদী পার হতে ফেরির অপেক্ষায় দীর্ঘ সারিতে আটকা পড়েছে অসংখ্য গাড়ি। নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকার পরও একযোগে অতিরিক্ত যানবাহন নদী পার হতে আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
জানা যায়, ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের তিন দিনের ওরশ শেষে গত মঙ্গলবার থেকে নিয়মিত যানবাহনের পাশাপাশি একযোগে নদী পারের জন্য দৌলতদিয়া ঘাটে আসতে থাকে শত শত ওরশ ফেরত যানবাহন। এতেকরে দৌলতদিয়া ঘাট অভিমুখে মহাসড়কে সৃষ্টি হয় অন্তত ১০ কিলোমিটার জুরে যানবাহনের দীর্ঘ সারি। এতেকরে বুধবার বিকেল পর্যন্ত অন্তত ৪ কিলোমিটার দীর্ঘ নদী পারের অপেক্ষায় যানবাহনের সারি অব্যহত থাকে।
বুধবার বেলা আড়াইটার দিকে সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল পর্যন্ত অন্তত ৪ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। তবে ওরশ ফেরত কোন যাত্রীবাহি যানবাহন দেখা যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, নৌরুটে বর্তমানে ১৯টি ফেরি যানবাহন পারাপার করলেও গত মঙ্গলবার নিয়মিত যানবাহনের পাশাপাশি ওরশ ফেরত অতিরিক্ত যানবাহনের চাপে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আশাকরছি দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া দূর্ভোগ কমাতে যাত্রীবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার দিয়ে পারাপার করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































