রাজবাড়ীতে সনাকের উদ্যোগে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত –
- Update Time : ০৮:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী জেলা শাখার মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার ভোরে রাজবাড়ী সনাকের উদ্যোগে সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে সনাক কার্যালয় থেকে প্রভাতফেরী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সনাক সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে প্রভাতফেরী এবং পুষ্পকস্তবক অর্পন কর্মসূচীতে সনাক সহ-সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ, সহ-সভাপতি সাঈদা খানম, সনাক সদস্য ও শিক্ষাবিদ সৈয়দ সিদ্দিকুর রহমান,স্বজন আহবায়ক আজিজুল হাসান খোকা, সনাক সদস্য ও সাংবাদিক সৌমিত্র শীল চন্দনসহ প্রভাত ফেরি ও পুষ্পস্তবক অপর্নে টিআইবি এর অনুপ্রেরনায় গঠিত স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্য, টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































