রাজবাড়ীর আমবাগানের পড়ে ছিলো মেহেরপুরের হকাজেল –
- Update Time : ১১:০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ৩৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতাল থেকে মোঃ হকাজেল শেখ (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ পুলিশ উদ্ধার করেছে। হকাজেল মেহেরপুর জেলার সদর উপজেলার মায়ামারী গ্রামের ভেদু শেখের ছেলে। তার স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে।
জানাগেছে, গত রবিবার সকালে সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের নুরু মিয়ার আমবাগান এলাকায় হকাজেল অচেতন অবস্থায় পড়ে ছিলেন। যা দেখে স্থানীয়রা রাজবাড়ী থানায় অবহিত করেন। পরে সকাল ১০টার দিকে থানা পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসা সেবা প্রদানের পরও তার জ্ঞান ফেরেনি। একই দিন রাত ১০টার দিকে তিনি মারা যান।
রাজবাড়ী থানার এসআই রিফাত বলেন, হকাজেলের আঙ্গুলের ছাপ নিয়ে নির্বাচন অফিসের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। ওই পরিচয়ের সূত্র ধরে সোমবার তার পরিবারের সদস্যরা রাজবাড়ী থানায় আসেন। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
হকাজেলের শ্যালক আসকার আলী বলেন, হকাজেল খানিকটা মানসিক প্রতিবন্ধী। সে মাঝে মধ্যেই বাড়ী থেকে বের হয়ে যায়। আবার ফিরেও আসে। সর্বশেষ গত ১৯ ফেব্রুয়ারী সে বাড়ী থেকে বের হয়। এরপর তার আর কোন খোজ পাওয়া যায়নি। রাজবাড়ী থানা পুলিশের সংবাদে তারা এসেছেন।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আবদুল হান্নান বলেন, হকাজেলের মুখে বিষাক্ত পদার্থের গন্ধ ছিল। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































