কালুখালী থেকে ৭০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শামীম গ্রেপ্তার –
- Update Time : ১১:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা জেলা কালুখালী উপজেলার মাঝবাড়ী গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ শামীম হোসেন মন্ডল (২৬) কে গ্রেপ্তার করেছে।
শামীম মাজবাড়ী গ্রামের মোঃ নিজাম উদ্দিন মন্ডলের ছেলে।
জানাগেছে, র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল টহল টিম ডিউটি করাকালীন ডিএডি মোহাঃ মকলেছুর রহমান এর নেতৃত্বে গত শনিবার বিকালে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন মাঝবাড়ী গ্রামের জনৈক আকমল শেখের বসতবাড়ীর সামনে অভিযান পরিচালনা করে। সে সময় মাদক ব্যবসায়ী মোঃ শামীম হোসেন মন্ডল কে আটক করা হয়। একই সাথে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত এক হাজার টাকা জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে রাজবাড়ী জেলার কালুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার কালুখালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































