৭’শ পিস ইয়াবাসহ গোয়ালন্দের রানা গ্রেপ্তার –
- Update Time : ০১:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে ৭’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মো. রানা মোল্লা (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সে গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাকের ফকির পাড়ার বাসিন্দা ও গোয়ালন্দ পৌর বিএনপির একাংশের সদস্য সচিব।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্হানীয়রা জানায়, রানা মোল্লা একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী। এর আগেও সে মাদকের একটি চালানসহ গ্রেফতার হয়েছিল।কিন্তু জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছিল।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে তাদের একটি বিশেষ টিম শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে পৌরসভার সাকের ফকির পাড়ায় মজিবর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা আসামী রানা মোল্লার নিজ দখলীয় বসতঘর থেকে ৭’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরসহ আসামিকে থানা পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বিএনপি নেতা মজিবর রহমান মুঠোফোনে জানান,”রানাকে আমি বহুবার নিষেধ করেছি।সে আমাদের কারো কথা শোনে না।মাঝেমধ্যে আমার উপরও চড়াও হয়ে ওঠে।সে স্হানীয় সঙ্গদোষে এ ধরনের মাদক ব্যাবসায় জড়িয়ে পড়েছে। তবে তিনি নিজে এর সাথে সংশ্লিষ্ট নন বলে দাবি করেন।”
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ধৃত আসামিকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































