ভবিষতে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার -প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক –
- Update Time : ১১:১৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, রাজবাড়ীর গোয়ালন্দের পশ্চিম উজানচরে ৫ একর জমির উপর ১৩১কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়ে ভবিষ্যতে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে- শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার।
বৃৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর এলাকায় জমি পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন প্রস্তাবিত এ প্রকল্পের পিডি জহুরা খাতুন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো. মাহাবুর রহমান শেখ, স্থানীয় সরকার (রাজস্ব) জয়ন্তী রূপা রায় , , রাজবাড়ীর এনএস আই, এর উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা- মো. আজিজুল হক খান, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার , উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মুধা, ,পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি প্রমুখ।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসময় আরো বলেন, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারটিতে মূলত-উৎপাদনমুখী ও কর্মসংস্থানমুখী কাজগুলো করা হবে । এইজন্য আপনাদের সবার সহযোগীতা প্রয়োজন হবে বলে জানান তিনি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































