গোয়ালন্দে মরাপদ্মার ৫ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন –
- Update Time : ০৬:১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে মরা পদ্মা নদীর সংযোগস্থল চর কর্ণেশ্বনা খাল পুণঃখনন ও আনুষাঙ্গিক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ২৭ জানুয়ারী বৃহস্পতিবার বিএডিসি’র বৃহত্তর ফরিদপুর সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের (৪র্থ পর্যায়) প্রকল্প পরিচালক পংকজ কর্মকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।
যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আর বি ট্রেডার্স কাজটি বাস্তবায়ন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী বিএডিসি জোনের সহকারী প্রকৌশলী মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুল হক খান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান জানান, ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ খাল খননে ব্যায় ধরা হয়েছে ৬০ লক্ষ টাকা। বর্ষা মৌসুমে পদ্মার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যাবহারের লক্ষে খালটি খনন করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































