রাজবাড়ী ডিবি পুলিশের জালে আটক দৌলতদিয়া ঘাটের ১১ দালাল, জরিমানায় মুক্তি –
- Update Time : ০৭:৫২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ফেরিতে পন্যবাহি ট্রাক পারাপারে দালাল চক্রের ১১ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম প্রত্যেককে ৫ হাজার করে জরিমানার আদেশ দেন। আর জরিমানা দিয়েই মুক্তি মেলে ওই সব চিহ্নিত দালালদের।
এর আগে গত মঙ্গলবার (২৫ জানুয়ারী) দিনগত রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান পরিচলনা করে তাদের আটক করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদৎ মেম্বার পাড়া গ্রামের মো. মাজেদ বেপারী (৪২), মো. সোহান (২২), সিদ্দিক কাজীর পাড়া গ্রামের মো. আব্দুল মান্নান কাজী (৩২), মো. আফজাল ফকির (২২), মজিদ শেখের পাড়া গ্রামের মো. শাহিন মন্ডল (৩১), হাতেম মন্ডল পাড়া গ্রামের সুলতান মন্ডল (৩৫), মো. সবুজ মোল্লা (৩১), ফেলু মোল্লার পাড়া গ্রামের মো. আল আমিন শেখ (২৩), নুরু মন্ডল পাড়া গ্রামের মো. ফিরোজ প্রামনিক (২৫), বাহিরচর গ্রামের মো. লিটন শেখ (২৪), আইনদ্দিন বেপারী পাড়া গ্রামের মো.শহিদুল ইসলাম (৩৮)।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, আটককৃতরা দৌলতদিয়া ঘাটে ফেরিতে অবৈধ ভাবে ট্রাক পারাপারের দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা ঘাটে সিরিয়ালে আটকে পড়া বিভিন্ন যানবাহন দ্রুত ফেরিতে উঠিয়ে দেওয়ার কথা বলে চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, ওই ১১জন দালালকে তারা আটক করে রাতেই তারা গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































