বালিয়াকান্দিতে ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২ –
- Update Time : ০৭:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের নিখিল বিশ্বাসের ছেলে অনুপম বিশ্বাস (২৮) ও একই এলাকার মৃত দশরত মন্ডলের ছেলে বিশ্বজিত মন্ডল (৪০)।
সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামানের নেতৃত্বে এসআই রাজিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স জঙ্গলে অভিযান পরিচালনা করে। অভিযানে সনজিতের কাঠের দোকানের ভেতর থেকে অস্ত্রের বাট মেরামতের সময় তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজতে থাকা একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রের বাট মেরামতের সময় একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































