রাজবাড়ীতে তৃতীয় লিঙ্গের দুই বন্ধুকে অপহরণ, গ্রেপ্তার ১ –
- Update Time : ১০:১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ড্যান্স করানোর কথা বলে রাজবাড়ী জেলা শহরের মুরগীর ফার্ম এলাকা থেকে তৃতীয় লিঙ্গের বন্ধু ও জুট মিল শ্রমিক দ্বয়কে অপহরণ, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগ স্থানীয়রা এক জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় রবিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী ও সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের ধেড়ইল গ্রামের আব্দুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৬) জানিয়েছেন, তিনি ও তার অপর তৃতীয় লিঙ্গের বন্ধু শরিফুল ইসলাম (২১) (দুই জনেরই একই নাম) তারা জেলা শহরের একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করে। পাশাপাশি তারা বিভিন্ন অনুষ্ঠানে নাচ (ড্যান্স) করে আসছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা দুই বন্ধু জেলা শহরের মুরগীর ফার্ম এলাকায় দাঁড়িয়ে ছিলেন। ওই সময় জেলা শহরের দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আব্দুল গণি হাওলাদারের ছেলে নুর এলাহী ফাহিম (২০), হানু সরদারের ছেলে সজল সরদার (২১), ইসলাম সরদারের ছেলে মিলন সরদার (২১), আমিনুল (২৬) ও অজ্ঞাত পরিচয়ের আরো ২ জন তাদের কাছে আসে এবং ড্যান্স করার কথা বলে তাদের সাথে যেতে বলে। তারা যেতে না চাইলে তারা তাদের দুই জনকে জোরপূর্বক অপহরণ করে পাশ্ববর্তী একটি বাউন্ডারি মধ্যে আটকে রাখে। সেই সাথে চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ১টি মোবাইল ফোন ও নগদ ৫শত টাকা ছিনিয়ে নেয়। ওই সময় তারা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার এবং অপহরণকারীদের মধ্যে নুর এলাহী ফাইমকে আটক করে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মুন্সি কামরুজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নুর এলাহী ফাইমকে গ্রেপ্তার করে। এ মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতকে রবিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































