বিনামূল্যে আইনগত সেবা : বালিয়াকান্দিতে লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৫:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ নাজনীন রেহানা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।
সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, বর্তমান জনবান্ধন সরকারের বিনামূল্যে আইনগত সেবা প্রত্যন্ত অঞ্চলে জনমানুষের দোড় গোড়ায় পৌঁছে দেবার লক্ষে ও প্রচার প্রচারণার চালানো হচ্ছে। যার অংশ হিসেবে রাজবাড়ী জেলা লিগ্যাল এইড অফিসার নাজনীন রেহানা চালাচ্ছেন নানা রকম প্রচেষ্টা। যার ধারবাহিকতায় বালিয়াকান্দি উপজেলা লিগ্যাল এইড কমিটি এবং বালিয়াকান্দির বহরপুর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি এর কার্যক্রম পরিদর্শন এবং দুস্থ অসহায় জনগণের কাছে লিগ্যাল এইড এর সেবা প্রদানের ধরন, পদ্ধতি ও কার্যক্রম তুলে ধরেন এবং গনমানুষের সাথে মতবিনিময় করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































