রাজবাড়ী ডিবি পুলিশের হাতে ঈশান গোপালপুরের মুন্না ও জুবায়ের ইয়াবাসহ গ্রেপ্তার –
- Update Time : ০১:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যদের (ডিবি) হাতে ফরিদপুর সদর থানার ঈশান গোপালপুরের মোঃ মুন্না মিয়া (৩১) ও তার সহযোগি মোঃ জুবায়ের আল মামুন (২১) কে গ্রেপ্তার করেছে। মুন্না ঈশান গোপালপুরের পশ্চিম চাঁদপুর গ্রামের ব্যাপারী বাড়ীর মোঃ কামাল মিয়ার ছেলে ও জুবায়ের মোঃ জুলহাস মোল্লার ছেলে।
তাদের বিরুদ্ধে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ মিঠু ফকির বাদী হয়ে রবিবার সকালে রাজবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা গত শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার আলাদীপুরের জনৈক শহিদুলের দোকানের সামনে অভিযান পরিচালনা করে। সে সময় মুন্নার টাউজারের ডান পকেট থেকে ৫০ পিচ এবং জুবায়েরের প্যান্টের বাম পকেট থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার মূল্য ৩০ হাজার টাকা।
তিনি আরো জানান, মুন্নার নামে বিস্ফোরক আইনে, মোটরসাইকেল ছিনতাই ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ইতোপূর্বে মুন্না ও জুবায়ের এক সাথে গ্রেপ্তারও হয়েছিলো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































