দায়িত্ব নিলেন রাজবাড়ীর নবাগত ডিসি আবু কায়সার খান, বিদায় নিলেন দিলসাদ বেগম –
- Update Time : ০৮:৪১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দায়িত্ব গ্রহণ করেছেন, রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান। বৃহস্পতিবার সকালে বিদায়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন। পরবর্তীতে বিদায়ী জেলা প্রশাসক দৌলতদিয়া ঘাট দিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
জানাগেছে, গত ৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ আদেশে আবু কায়সার খান রাজবাড়ী জেলা প্রশাসক এবং রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমকে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব করা হয়েছে।
রাজবাড়ী বার্তা ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে ২৪ তম বিসিএস ক্যাডার আবু কায়সার খান জানিয়েছেন, বর্তমানে তিনি রাজধানী ঢাকার বাসিন্দা। তবে তার গ্রামের বাড়ী মাদারীপুর জেলার শিবচরে। তিনি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর সহকারী কমিশনার (ভুমি) হিসেবে নিযুক্ত ছিলেন, সুনামগঞ্জ সদর ও মৌলভীবাজারের কুলাউড়ায়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে টাংগাইল জেলার দেলদুয়ারে থাকা অবস্থায় সিনিয়র সহকারী সচিব হিসেবে শিক্ষামন্ত্রণালয় এবং পদোন্নতী পেয়ে উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। তার সহধর্মীনি ঢাকার সরকারী তিতুমীর কলেজের সহকারী অধ্যাপক (ইতিহাস) হিসেবে কর্মরত রয়েছেন।
প্রথম দিনের কর্মদিবস শেষে নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খান রাজবাড়ী বার্তা ডট কম-এর মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































