“স্বপ্নের রাজবাড়ী”র উদ্যোগে তিন শতাধিক দরিদ্র মানুষ পেলেন শীতবস্ত্র বিতরণ –
- Update Time : ০৩:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“আমরা গড়বো রাজবাড়ী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবিক সংগঠন “স্বপ্নের রাজবাড়ী”র উদ্যোগে ও কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সহযোগিতায় তিন শতাধিক গরিব, দুখি, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
স্বপ্নের রাজবাড়ী’র চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতীর সভাপতিত্বে আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজবাড়ী পৌরসভা মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, শুভসংঘের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, আওয়ামীলীগ নেতা হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা শহরের সেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চানায় ছিলেন, স্বপ্নের রাজবাড়ীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
শুভসংঘের উপদেষ্টা ও রাজবাড়ী সরকারী কলেজের সহযোগি অধ্যাপক আশরাফ হোসেন খান, সদর উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন, স্বপ্নের রাজবাড়ী’র নবাগত সদস্য হামিদা খান শান্তা, বরাট ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্মা প্রামাণিকসহ অন্যান্যরা। পরে আগতদের হাতে উন্নতমানের কম্বল তুলে দেন অতিথিরা।
কম্বল পেয়ে আগতরা, আয়োজদের প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, তীব্র শীতের মধ্যে এই কম্বল পেয়ে তাদের অনেক উপকার হলো। এখন তারা স্ত্রী ও সন্তানদের নিয়ে উষ্ণতা পরশে রাতে ঘুমাতে পারবেন।
স্বপ্নের রাজবাড়ীর চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতী বলেন, “স্বপ্নের রাজবাড়ী” তাদের কার্যক্রমের মাধ্যমে রাজবাড়ী জেলার প্রতিটি অঞ্চলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান। এ লক্ষেই আজ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। শুধু শীতবস্ত্রই না, পর্যায়ক্রমে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে এ সংগঠনটি সবার সহযোগিতা করবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































