সুলতানপুর থেকে ১ কেজির অধিক গাঁজাসহ মাদক ব্যবসায়ী খোকন গ্রেপ্তার –
- Update Time : ০৮:৫০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের কৈজুড়ির ডাঙ্গিপাড়া গ্রাম থেকে এক কেজি ১শত গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী খোকন ব্যাপারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
খোকন একই গ্রামের চাঁন মিয়া ব্যাপারীর ছেলে।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, গত সোমবার রাত ৯টার দিকে রাজবাড়ী থানার এসআই আমিনুল হাসানের নেতৃত্বে ওই ইউনিয়নের আনসার ও ভিডিপি দলনেতা ওহিদুলের সহযোগিতায় থানার সঙ্গীয় পুলিশ সদস্যরা সুলতানপুর ইউনিয়নের কৈজুড়ির ডাঙ্গিপাড়া গ্রাম জনৈক সুশীল কুমার মন্ডলের বাড়ীর পেছনে অভিযান পরিচালনা করে। সে সময় হাতেনাতে খোকনকে এক কেজি ১শত গ্রাম ওজনের গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































