রাজবাড়ীতে ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত –
- Update Time : ০৮:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ৫১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রশাসনের নির্দেশনা মেনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে রাজবাড়ীতে ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক জামিল হোসেন।
সমাবেশ সঞ্চালনা করেন, জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।
এ সময় জেলা, উপজেলা পর্যায়ে বিএনপি, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































