বালিয়াকান্দি ও কালুখালীর ১৪ ইউপি’র চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত –
- Update Time : ০৭:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ৮৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার নব-নির্বাচিত ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অায়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক দিলসাদ বেগম।
শপথ পাঠ শেষে নব-নির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শপথ অনুষ্ঠানে রাজবাড়ী স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) উপপরিচালক মোঃ মাহাবুর রহমান শেখ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা এনএসঅাইয়ের উপপরিচালক শরিফুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা অাতিকুল ইসলাম।
এ সময় নব-নির্বাচিত কয়েকজন চেয়ারম্যান শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এছাড়া শপথ অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য (মেম্বর) ও জনপ্রতিনিধিদের সমর্থক ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৮ নভেম্বর দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর বালিয়াকান্দির ৭ ও কালুখালী উপজেলার ৭ ইউনিয়নসহ ১৪ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































