রাজবাড়ী হাসপাতাল থেকে নার্সকে তুলে নিয়ে যাবার চেষ্টা, ভুয়া এনএসআই আটক –
- Update Time : ০৯:২৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ৭৯ Time View
সিনান আহমেদ শুভ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে রিফাত চৌধুরী (২৬) নামে একজন ভুয়া এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স) কে আটক করা হয়েছে। রিফাত রাজবাড়ী জেলা শহরের ভকেশনাল এলাকার মোঃ পারভেজ চৌধুরীর ছেলে।
মঙ্গলবার দুপুরে রিফাত রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে নিজেকে এনএসআই সদস্য পরিচয় দেয় এবং সেখানে কর্মরত তুষার নামের একজন নার্সকে তুলে আনার চেষ্টা চালায়। ওই সময় হাসপাতালের অন্যান্য কর্মচারীদের সন্দেহ হলে তাকে আটকে রেখে রাজবাড়ীর এনএসআই এবং থানা পুলিশকে ফোন দেয়। ওই সময় রিফাতের কাছ থেকে ১টি খেলনা পিস্তল ও তার বেশ কিছু গুলি, এনএসআই-এর ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র নার্স আব্দুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রিফাত এসে নিজেকে এনএসআই পরিচয় দিয়ে আমাদের সহকর্মীর সাথে বাজে আচরণ করে এবং সহকর্মীকে তুলে নিয়ে যেতে চায়, তখনই আমাদের সন্দেহ হয়।
রাজবাড়ী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইফতে খারুল আলম প্রধান জানান, রিফাত ভুয়া পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। রাজবাড়ী সদর হাসপাতালে প্রতারনা করার সময় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































