নির্বাচন পরবর্তী সহিংসতা : ৫ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে রাজবাড়ী থানায় ২মামলা, গ্রেপ্তার ৫ –
- Update Time : ১১:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ৮৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। তবে ওই নির্বাচন শেষে সদর উপজেলার শহিদওহাবপুর ও মূলঘর ইউনিয়নের নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। ওই সহিংসতায় এক পুলিশ সদস্য গুলি বৃদ্ধ হন এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট, প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ঠ ২৩ জনকে মারপিট করার অভিযোগে আজ সোমবার দুপুরে রাজবাড়ী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ উভয় ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে।
শহিদওহাবপুর ইউনিয়নের পশ্চিম রুপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষক আজাদুর রহমানের দায়ের করা মামলায় বলা হয়েছে, ওই কেন্দ্রে সাধারণ সদস্য প্রার্থী (মেম্বার) আকতার হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে ৬৪৮ ভোট বিজয়ী হন। তার নিকটততম প্রতিদ্বন্দী ডালিম প্রতীকের বাচ্চু ঢালী পর ৬৪১ ভোট। মাত্র ৭ ভোটের ব্যবধান হয়। ফলাফল ওই কেন্দ্রে প্রকাশ করার পর পরই বাচ্চুর কর্মী ও সমর্থকরা হট্টগোল ও হামলা শুরু করে। এক পর্যায়ে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ আনসার ও পুলিশ সদস্য ৮ জন স্কুলের একটি কক্ষে আশ্রয় গ্রহণ করে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা ৬ রাউন্ড গুলি বর্ষণ করে। জবাবে হামলাকারীও পাল্টা গুলি বর্ষণ করে। এতে রাজবাড়ী ট্রাফিক পুলিশের কনষ্টেবল বেলায়েত হোসেন পায়ে গুলি বৃদ্ধ হয়ে আহত হন। তিনি ৩০ জনকে চিহ্নিত করে অজ্ঞাত পরিচয়ের ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ নজরুল, টোকন, বাবুল ও বাচ্চু নামে ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
অপরদিকে, সদর উপজেলার মুলঘর ইউনিয়নের বাঘিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুরজিত চক্রবর্তী জানিয়েছেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল কুমার সিকদার, বিজিবি, আনসার ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল প্রদান করা হয়। ফলাফল প্রদান শেষে ১৫ জন নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রের নেতৃত্বে রাজবাড়ী জেলা শহরের উদ্দেশ্যে রওনা হতেই সাধারণ সদস্য প্রার্থী (মেম্বর) কর্মী-সমর্থকরা অতর্কিত ভাবে হামলা চালায়। এতে তারা সকলেই আহত হয়। হামলাকারীরা ৫টি খালি ব্যালট বাস্ক ছিনিয়ে নিয়ে যায়। তিনি ২৫ জনকে চিহ্নিত করে অজ্ঞাত পরিচয়ের ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ আশিক প্রামাণিক নামে একজনকে গ্রেপ্তার করেছে।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন জানিয়েছেন, ছিনিয়ে নেয়া ব্যালট বাস্ক উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































