রাজবাড়ীর দাদশীতে স্বতন্ত্র প্রার্থীর নারী কর্মীর ওপর হামলা –
- Update Time : ১১:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ৫৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার দাদশীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ দেলোয়ার শেখ (আনারস) প্রতীকের মহিলা কর্মী এবং বসন্তপুরে নৌকার প্রার্থী আব্দুল মান্নান এর ছেলেসহ কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় দাদশীর সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এক মহিলাকর্মী ও বসন্তপুরের নৌকার প্রার্থীর ছেলেসহ তিন জন আহত হয়েছেন। পড়ে আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়।
সোমবার দুপুরে দাদশী ১ নং ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন ও বসন্তপুরের বড় ভবানীপুরে ফকির বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, দাদশীর সতন্ত্র প্রার্থীর কর্মী শামেলা এবং বসন্তপুরে নৌকার প্রার্থীর ছেলে রিয়াদ হাসান প্লাবন ও কর্মী মোহাম্মদ আলী ঠাকুর ।
জানাগেছে, দুপুরে আনারস প্রতীকের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার শেখের মহিলা কর্মীরা দাদশীর সাবেক চেয়ারমান বেলায়েত হোসেনর বাড়ীতে প্রচারনা চালানোর সময় নৌকার প্রার্থীর সমর্থকরা এসে তাদের সঙ্গে খারাপ আচরণ করে। এ সময় আনারসের শামেলা নামের এক মহিলা কর্মীর হাত মোচর দিয়ে ভেঙ্গে দেয়া ও তাদের গায়ে লাগানো ব্যাজ ছিড়ে ফেলার অভিযোগ করে। পরে আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যায়।
অপরদিকে মহারাজপুর থেকে ভোটের প্রচারনা শেষে বাড়ী ফেরার পথে বসন্তপুরের বড় ভবানীপর ফকির বাড়ীর সামনে নৌকার প্রার্থীর ছেলেসহ কর্মীদের ওপর হামলা করে বিদ্রোহী (সতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন সরদারের কর্মী সমর্থকরা। এ সময় নৌকার প্রার্থীর ছেলেসহ কয়েকজন আহত হয়। পড়ে দুইজনকে হাসপাতালে আনা হয়।
এ ঘটনায় দাদশীর সতন্ত্র প্রার্থী দেলোয়ার শেখ ও বসন্তপুরের নৌকার প্রার্থী আব্দুল মান্নান নির্বাচন কমিশনে মৌখিক ও লিখিত অভিযোগ করেছেন। এবং থানায় মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছেন বলে জানাগেছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থীরা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































