গোয়ালন্দের ৬শত দরিদ্রের হাতে কম্বল তুলে দিলেন এমপি কাজী কেরামত আলী-
- Update Time : ০৭:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ৭০ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দুইটি ইউনিয়নের ৬শ জন শীতার্ত মানুষের মাঝে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর ব্যাক্তিগত উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে ছোটভাকলার কাটাখালী চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
এ সময় বিতরণে ছোটভাকলা, দেবগ্রাম ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































