সাংবাদিক জাহাঙ্গীরের বাবা ইবাদত আলী শেখ আর নেই –
- Update Time : ০৬:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ৯১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৈনিক কালের কণ্ঠ ও একুশে টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন এবং সেনা কর্মকর্তা ওমর ফারুক আলমগীরের বাবা রেলওয়ে কর্মচারী ইবাদত আলী শেখ (৭০) রবিবার ভোর ৪টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যু কালে তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য আতœীয়-স্বজন রেখে গেছেন।
স্বজনরা জানিয়েছেন, ভোর রাতে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর এলাকার বাস ভবনে হঠাৎ করেই অসুস্থ হয়ে পরেন। তাকে ওই সময়ই রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছু সময়ের মধ্যেই তিনি মারা যান। দুপুর ২টার দিকে তার নামাজে জানাযা শ্রীপুর সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। জানাযায় সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক শতাধিক মুসুল্লী অংশ গ্রহণ করেন। পরে শহরের ভকেশনাল এলাকার পৌর কবরস্থানে মরহেদ দাফন করা হয়।
উল্লেখ্য, এ বছরের ১ জুলাই ইবাদত আলী শেখের সহধর্মীনি জাহানারা বেগমও ইন্তেকাল করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































