রাজবাড়ীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী স্কুল ছাত্রী কে অপহরণের অভিযোগ –
- Update Time : ১০:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের সুপরিচিত শিশু শিল্পী ও সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়–য়া ছাত্রী (১৪) কে অপহরণ করা অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে শিশু শিল্পীর বড় বোন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
মামলার আসামিরা হলো, ফরিদপুর জেলার সালথা উপজেলার চরবল্লমদী গ্রামের করিম খানের ছেলে নয়ন খান (২২), নয়নের বাবা করিম খান (৫৭) এবং সহযোগি ও রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের করিম খানের ছেলে সুমন খান (৩৫)।
মামলার বাদী ওই ছাত্রীর বড় বোন জানিয়েছেন, তার বোন জেলার স্বনামধন্য কণ্ঠশিল্পী। তার বোনকে বেশ কিছু দিন ধরে নয়ন খান কুপ্রস্তাব দিয়ে আসছে। ওই প্রস্তাবে তার বোন রাজি হয়নি বরং বিষয়টি পরিবারের সদস্যদের জানিয়েছে। এতে নয়ন ক্ষিপ্ত হয় এবং তার বোনের ক্ষতি করতে উঠে পরে লাগে। এরই অংশ হিসেবে গত ৩১ অক্টোবর সকাল ১০টার দিকে তার বোন স্কুলের এ্যাসাইনমেন্ট জমা দিতে সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌছলেই পূর্বে থেকে ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা একটি মাইক্রোবাসে জোড়পূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়। ওই ঘটনার পর অনেক খোজা খুজি করেও তারা তার বোনের সন্ধান করতে পারিন নি। পরবর্তীতে জানতে পারেন নয়ন ও তার সহযোগিরা অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখে নিষিদ্ধ পল্লীতে বিক্রি অধবা ধর্ষেণের পর হত্যা করা হতে পারে। যে কারণে তিনি রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই আমিনুল হাসান জানিয়েছেন, আদালতের নির্দেশে বৃহস্পতিবার রাজবাড়ী থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। তারা ওই ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































