ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দৌলতদিয়ায় যানবাহনের সারি –
- Update Time : ০৩:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ৭৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঢানা তিন দিন বিরতিহীন গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টিতে বিপর্যস্থ হয়ে উঠেছে রাজবাড়ীর জনজীবন । এবং এর প্রভাব পড়েছে দৌলতদিয়ায়। ফলে নদী পারের অপেক্ষায় যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে।
এছাড়া অসময়ের এ বৃষ্টিতে বিশেষ করে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ এবং চলমান এইস এস সি পরীক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে। বৃষ্টিতে ঠান্ডা ও রাস্তার পাশে জমাট বাঁধা কাটা পানিতে পথচারীদের অারও দূর্ভোগ বাড়িয়ে দিয়েছে।
জানা যায়, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে হওয়া গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টিতে দৌলতদিয়া ফেরি ঘাট পিচ্ছিল হয়ে যাওয়ায় লোড অানলোডে সময় বেশি লাগছে। ফলে দৌলতদিয়া প্রান্তের প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কে যাত্রীবাহি বাস ও পন্যবাহি ট্রাকের সিরিয়াল তৈরি হয়েছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬ টি ফেরি চলাচল করছে। এছাড়া গুড়ি গুড়ি বৃষ্টিতে দূর্ঘটনা এড়াতে সড়কে চলাচলরত যানবাহন গুলোকে ধীর গতিতে চলতে দেখাগেছে।
এদিকে বৃষ্টিতে ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জরুরী প্রয়োজন ছারা ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ। যারা বের হচ্ছেন, তারা ছাতা ও শীতের পোশাক নিয়ে বের হচ্ছেন।
পথচারী অলিউর রহমান জানান, বাসায় বাজার নাই। যে কারণে বাজার করতে বের হয়েছেন। তবে বৃষ্টিতে তারা যেমন দূর্ভোগে পড়েছেন, তেমনি পড়েভেন শীতের কবলে। রাস্তায় অটোরিক্সা ও রিক্সা কম থাকায় তারা গন্তব্যে যেতে ভোগান্তি পোহাচ্ছেন। এই বৃষ্টি ও শীত উপেক্ষা করে যারা বাইরে বের হয়েছেন, তারা জরুরী প্রয়োজনেই বের হয়েছেন।
রিক্সা চালক অাজাদ মিয়া বলেন, রিক্সা চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। একদিন রিক্সা না চালালে সংসারের চালানো কষ্টকর হয়ে পড়ে। এছাড়া কিস্তির ঝামেলা অাছে। তাই বাধ্য হয়ে বৃষ্টি ও শীত উপেক্ষা করে বাইরে বের হয়েছেন।
বিঅাইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক খোরশেদ অালম জানান, বর্তমানে এরুটে ১৬টি ফেরি চলাচল করছে। তিন দিনের টানা বৃষ্টিতে ঘাটের রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় লোড অানলোডে সময় বেশি লাগছে। যার কারণে দৌলতদিয়া প্রান্তে সিরিয়াল হয়েছে। তবে যাত্রীবাহি পরিবহন কম এবং বেশি পন্যবাহি ট্রাক।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































