স্বচ্ছ জবাবদিহি মূলক পুলিশিং করতে হবে- রাজবাড়ীতে ডিআইজি হাবিবুর রহমান –
- Update Time : ১১:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম/পিপিএম বলেছেন, পেশাদারিত্বের সাথে স্বচ্ছ জবাবদিহি মূলক পুলিশিং করতে হবে। নিজেদের শাররীক ফিটনেছ অটুট রাখতে হবে।
তিনি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজবাড়ী পুলিশ লাইনে অবস্থান করেন এবং বিশেষ কল্যান সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
এছাড়া তিনি রাজবাড়ী পুলিশ লাইনে রিজার্ভ অফিস, ডি-স্টোর, সি-স্টোর বার্ষিক পরিদর্শন করেন এবং শীতাতপ নিয়ন্ত্রিত ফোর্স মেস শুভ উদ্ভোধন করেন।
সে সময় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, ডিআইও-১ সাঈদুর রহমানসহ জেলার ৫টি থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডার ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম/পিপিএম রাজবাড়ী জেলা পুলিশের সকল সমস্যার কথা শোনেন এবং সমস্যার সমাধানের লক্ষ্যে নির্দেশনা প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































