দৌলতদিয়া যৌনপল্লীর সহস্রাধিক শিক্ষার্থী পেলো শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী –
- Update Time : ০৬:৪১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ৪৯ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের সর্ববৃহৎ গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া যৌনপল্লী ও সংলগ্ন এলাকার ১ হাজার ৭৭ শিশু শিক্ষার্থীর মাঝে ২৪ ধরনের স্বাস্থ্য ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। স্হানীয় বেসরকারি সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থার (কেকেএস) সার্বিক ব্যাবস্থাপনায় এবং সেভ দ্য চিলড্রেন সুইজারল্যান্ডের অর্থায়নে এ শিক্ষা সামগ্রীগুলো বিতরন করা ।
উপকরনগুলোর মধ্যে ছিল স্কুল ব্যাগ,বই,খাতা,কলম,পেন্সিল,ছাতা,বালতি,মগ,সাবান,হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক,ডিটারজেন্ট পাউডার, প্রভৃতি। যৌনপল্লী ও পল্লী সংলগ্ন এলাকার অবহেলিত শিক্ষার্থীদের ঝড়র পড়া ঠেকাতে এবং তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে উদ্যোক্তারা জানান। ২৯ নভেম্বর সোমবার বেলা ১২ টায় দৌলতদিয়ায় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে এ সামগ্রীগুলো বিতরন করা হয়।
উপকরন বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ও কেকেএসের নির্বাহী পরিচালক ফকীর আব্দুল জব্বার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী,রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন,গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, জেলা পরিষদের সদস্য ইউনুস হোসেন মোল্লা, সেভ দ্যা চিলড্রেনের ম্যানেজার (এসডিসি) মোঃ রেজাউল করিম প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































