“শাপলা কাব এ্যাওয়ার্ড” পেলো রাজবাড়ীর ১১ শিক্ষার্থী –
- Update Time : ০৯:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ স্কাউটস এর কাবিং কার্যক্রমের সর্বোচ্চ স্বীকৃতি “শাপলা কাব এ্যাওয়ার্ড”। ২০২০ সালে সারা দেশে এই এ্যাওয়ার্ড পেয়েছে ১ হাজার ৮ শত ৪২ জন। গত ২৫ নভেম্বর এই এ্যাওয়ার্ডের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
এর মধ্যে রাজবাড়ী জেলায় পেয়েছে ১১ জন। যাদের মধ্যে ২ জন রাজবাড়ী সদর উপজেলার, ৩ জন বালিয়াকান্দি উপজেলার এবং ৬ জন পাংশায় উপজেলার। এ্যাওয়ার্ড প্রাপ্তদের মাননীয় প্রধানমন্ত্রী ক্রেস্ট ও নগদ দশ হাজার টাকা করে প্রদান করবেন।
এ্যাওয়ার্ড প্রাপ্তরা হলো, রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কাব দলের সুমাইয়া খাতুন ও বাণিবহ সরকারী প্রাথমিক বিদ্যালয় কাব দলের সুকন্যা বিশ্বাস। বালিয়াকান্দি উপজেলার চামটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কাব দলের কথা মন্ডল, তিথি মন্ডল ও উমা বসু এবং পাংশা উপজেলার পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কাব দলের পূজা সেন, আয়ন জোয়াদ্দার, রুদ্র অধিকারী, মৃদুল বিশ্বাস, আবু সালেহ ও অহনা বিশ্বাস।
উল্লেখ্য, ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ স্কাউটস-এর আয়োজনে “শাপলা কাব এ্যাওয়ার্ড” পেতে ইচ্ছুক শিক্ষার্থীদের মৌখিক ও সাঁতার মূল্যায়ন অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































