নিহত বাণিবহের চেয়ারম্যান প্রার্থী লতিফের স্ত্রী শেফালী পেলেন নৌকা –
- Update Time : ০৬:২৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ৮৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বাণিবহে চাঞ্চল্যকর আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল লতিফ হত্যাকান্ডের পর তার স্ত্রী শেফালী আক্তারের হাতে তুলে দেয়া হয়েছে নৌকার মনোনয়ন। আজ বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ধানমন্ডি কার্যালয় থেকে তার হাতে দলীয় ওই মনোনয়নপত্র তুলে দেয়া হয়েছে।
শেফালী আক্তার রাজবাড়ী বার্তা ডট কম কে জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেয়া শেষ দিন তিনি সদর উপজেলা নির্বাচন অফিসে তার চেয়ারম্যান পদের মনোনয়ন জমা দেবেন। তিনি আরো বলেন, লতিফের চিন্তা চেতনায় ছিলো বাণিবহ ইউনিয়ন বাসীর উন্নয়ন। তিনি নির্বাচিত হয়ে লতিফের ওই অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন। সে কারণে তিনি ইউনিয়নের সকল ভোটারের ভোট কামনা করেছেন।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর রাতে নির্বাচনী প্রচারনা শেষে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের মহিষবাতান গ্রামের বাড়ীতে মোটরসাইকেলে ফেরার পথে দূর্বৃত্তরা গুলি করে তাকে হত্যা করে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে। লতিফ ছিলেন, জনপ্রিয় ব্যক্তিত্ব, বাণিবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































