দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে প্রতিদিন কমেছে ২ হাজারেরও বেশি যানবাহন পারাপার –
- Update Time : ১০:৫৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ৫০ Time View
ইমরান হোসেন মনি, রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ৪টি রোরো ফেরি বন্ধ থাকায় প্রতিদিন প্রায় দুই হাজারেরও বেশি যানবাহন পারাপার কমেগেছে। আর ২৪ ঘন্টায় ফেরির ট্রিপ সংখ্যা কমেছে ৮০টির মত। প্রতিটি রোরো ফেরির ট্রিপে ২০ থেকে ৩০টি ভারী যানবাহন পারাপার হত। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারনে ফেরি বন্ধ থাকায় এ যানবাহন গুলো পারাপার ব্যাহত হচ্ছে। এদিকে কুয়াশার কারনে ফেরি চলাচল ধীরগতি হওয়ায় কমেছে যানবাহন পারাপার। এতে প্রতিদিনই মহাসড়কে লেগে থাকছে যানজট।এ যানজটে গত দুই থেকে তিন আগের যানবাহনও রয়েছে। এতে ভোগান্তির সিমা ছাড়িয়েছে চালক ও যাত্রীদের।
গত প্রায় ২০দিন ধরে যান্ত্রিক ত্রুটির কারনে দুটি এবং চারদিনে আগের আরো দুটি রোরো ফেরি সহ ৪টি রোরো ফেরি মেরামতে থাকায় ১৯টি ফেরির স্থলে বর্তমানে এ নৌরুটে ১৫টি ফেরি সচল রয়েছে।এর মধ্যে ৬টি রোরো ও ৯টি কে টাইপ ও ইউটিলিটি ফেরি চলাচল করছে।
রবিবার সকাল থেকে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা ও গোয়ালন্দমোড় মহাসড়কে ৬ শতাধিক পন্যবাহি ট্রাক ও ২ শতাধিক যাত্রীবাহি বাস নদী পারের অপেক্ষায় যানজটে আটকে থাকতে দেখা যায়। এতে পন্যবাহি ট্রাক গন্তব্যে পৌছাতে না পেরে চালকেরা পরেছেন দুর্ভোগে। রাস্তায় দিনের পর দিন যানজটে আটকে থেকে দুর্ভোগ কমছেনা তাদের ।
বিআইডব্লিউটিসি’ কতৃপক্ষ জানান, এ নৌরুটে ১৯টি ফেরির স্থলে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে। ৪টি রোরো ফেরি এখনও যান্ত্রিক ত্রুটির কারনে মেরামতে থাকায় প্রতিদিন প্রায় ২ হাজার যানবাহন পারাপার কম হচ্ছে। একটি ফেরি দিয়ে ২৪ ঘন্টায় ২০টি ট্রিপ দেওয়া যায় সে হিসেবে ৪টি ফেরি দিয়ে প্রতিদিন ৮০ টিরও বেশি ট্রিপ কমেছে। এতে যানবাহনের যানজট লেগে থাকছে প্রতিদিন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































