বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজবাড়ীতে বাই সাইকেল র্যালি –
- Update Time : ০৯:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বাই সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে র্যালিটি জেলা শহরের শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহীদ খুশি রেলওয়ে ময়দানে গিয়ে শেষ হয়। র্যালিতে কয়েক শতাধিক নারী, পুরুষ ও শিশু অংশ গ্রহণ করে।
প্রধান অতিথি হিসেবে র্যালিটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষনা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দীলিপ কুমার কর, বঙ্গবন্ধুর সানিধ্য পাওয়া শওকত আলীসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চলায় ছিলেন, জেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি।
জানাগেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে রাজবাড়ীতে অবস্থান করেন এবং জেলার বালিয়াকান্দির মধুপুর গ্রামের জনৈক ওয়াজেদ মিয়ার বাই-সাইকেল চালিয়ে দীর্ঘ ১৫ দিন জেলার বিভিন্ন অঞ্চলে তৎকালীন আওয়ামীলীগের প্রার্থী ওয়াজেদ চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা করে। সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মুজিববর্ষ কর্মসূচির অংশ হিসাবে বাই সাইকেল র্যালির আয়োজন করা জেলা প্রশাসন।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর স্মৃতি নষ্ট হচ্ছে ! – এই শিরোনামে ২০১৫ সালের ১৫ আগষ্ট দৈনিক কালের কণ্ঠে রাজবাড়ীর বালিয়াকান্দির মধুপুর গ্রামের বাই সাইকেল মালিক আব্দুল ওয়াজেদ মন্ডলকে নিয়ে রাজবাড়ী জেলা প্রতিনিধির প্রতিবেদন করা হয়। এর পর প্রায় প্রতিবছর ১৫ আগষ্ট এই বাই সাইকেল নিয়ে কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশিত হতো। এক পর্যায়ে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের নজরে আসে কালের কণ্ঠের প্রতিবেদন। তারা কালের কণ্ঠের ওই প্রতিবেদন সূত্রধরে পরবর্তীতে ওয়াজেদ মন্ডল জীবিত থাকা অবস্থাতেই বাই সাইকেলটি নিয়ে যান জাতীয় জাদুঘরে। সেখানে এখন প্রদর্শিত হচ্ছে ওই বাই সাইকেলটি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































