বালিয়াকান্দি ও কালুখালীতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, পোস্টার সাটানোর হিড়িক –
- Update Time : ০৪:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ২৮ নভেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার ৭ টি করে মোট ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে । তবে এ নির্বাচনের প্রার্থীরা খুব একটা মানছেন না, নির্বাচনী আচরণ বিধি। ওই দুই উপজেলায় গিয়ে দেখা যায় প্রতীক বরাদ্দের পর পরই দেওয়ালে পোস্টার সাটানো হয়েছে।
এ নির্বাচনে গত ১২ নভেম্বর প্রতিক বরাদ্দের পর থেকে ইসলামপুর, বহরপুর, নবাবপুর, নারুয়া, জঙ্গল, বালিয়াকান্দি, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত আসনের সদস্য প্রার্থীরা তাদের প্রতীকের পোষ্টার সাটানোর পুরোদমে চলছে।
বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখাগেছে, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে আঠা দিয়ে টিনের বেড়া, দেওয়ালেসহ বিভিন্ন স্থাপনায় পোস্টার সাটাচ্ছে। আবার কেউ কেউ রশির সাথে টাঙাচ্ছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান বলেন, আচরণ বিধি লঙ্ঘন করলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































