ইউপি নির্বাচন : কালুখালীতে আ:লীগের ৮ বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিষ্কার –
- Update Time : ০৫:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
তৃতীয় ধাপে রাজবাড়ীর কালুখালী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীর বাইরে ৮ জন স্বতন্ত্র বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে। তবে ওই সব বিদ্রোহী প্রার্থীদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা হলেন ঃ মৃগী ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান এবং উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান শহিদুজ্জামান মোল্লা সাগর, সাওরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, মাজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, মদাপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম মৃধা।
এ ব্যাপারে কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়ের জানিয়েছেন, দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের আহবান জানানো হলেও তা তারা শোনেন নি। যে কারণে তাদের দল থেকে বহিস্কার করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































