“জনদুর্ভোগ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে” পারের অপেক্ষায় শতশত যানবাহন –
- Update Time : ০৮:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে উভয় ফেরি ঘাটে পারের অপেক্ষায় শতশত যানবাহন। দুর্ভোগে হাজার হাজার যাত্রী ও যানবাহনের চালকবৃন্ধ। কর্মঘণ্টা নষ্ট হচ্ছে উভয় ঘাটে বসে। লোকসান হচ্ছে এই নৌরুট ব্যবহারকারী সাধারণ ব্যবসায়ীদের।
সোমবার ফেরি ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় ৪কিঃমিঃ যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাকের দীর্ঘ দুইটি সারি রয়েছে। এতে প্রায় ৫শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন নদী পারের অপেক্ষায় অলস সময় পার করছে। যাত্রীবাহী পরিবহনগুলো ৫/৬ ঘণ্টা অপেক্ষা করে ফেরি পার হতে পারলেও পন্যবাহী ট্রাকগুলো ২/৩ দিন অলস সময় পার করছে ঘাটে বসেই।
অপ্রয়োজনীয় দীর্ঘ সময় দৌলতদিয়া ফেরি ঘাটে অপেক্ষায় থাকায় চালকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। লোকসানে পরছে সাধারণ ব্যবসায়ীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ শিহাব উদ্দিন জানান, নদীতে নাব্যতা সংকট, ফেরি সংকট থাকায় ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। এতে প্রতিনিয়ত উভয় ফেরি ঘাটে কিছু যানবাহন পারের অপেক্ষায় থাকছে। তিনি আরও বলেন, নাব্যতা সংকট মোকাবিলা করতে পারলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। তখন যানবাহন পারাপারে কোন প্রকার সমস্যা হবে না।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































