জমে উঠেছে গোয়ালন্দের ছোটভাকলা ও উজানচর ইউনিয়ন পরিষদের নির্বাচন –
- Update Time : ০৭:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ১১ নভেম্বর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ও উজানচর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে সরাসরিভাবে জাতীয়তাবাদী দল বিএনপির কোন চেয়ারম্যান প্রার্থী নেই। নেই জাতীয় পার্টিসহ অন্য কোন রাজনৈতিক দলের অংশগ্রহনও।
নির্বাচনে ছোটভাকলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকে পুনরায় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন। এখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি আনারস প্রতিক পেয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত গোয়ালন্দ উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। কিন্তু বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগদান করেন। তাকে দেয়া হয় উপজেলা আওয়ামীলীগের সদস্য পদ। তিনি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত তা পাননি। বরং দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় তাকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয়দের ধারনা এবারের নির্বাচনে তিনি বিএনপিসহ আওয়ামীলীগ বিরোধী সকল ভোট এবং আওয়ামীলীগের একাংশের ভোটে সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
তবে বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন দাবি করেন, তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছেন। জনগণের ভোটে তিনি এবারো নির্বাচিত হবেন।
অপরদিকে উজানচর ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে সরাসরিভাবে বিএনপির কোন প্রার্থী নেই। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নির্দলীয় হলেও এলাকায় তিনি বিএনপি ঘরানার বলে পরিচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারো তিনি আনারস প্রতীক নিয়ে লড়াই করছেন। আলাপকালে তিনি আশা প্রকাশ করে বলেন, জনগন যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন তবে তিনি এবারো বিপুল ভোটে জয়ী হবেন ইনশাআল্লাহ।
এখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে লড়ছেন মো. গোলজার হোসেন মৃধা। তিনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। গোলজার হোসেন জানান, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়া সারাদেশের ন্যায় গোয়ালন্দের উজানচরেও লেগেছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে মানুষ এবার নৌকায় ভোট দেবে। তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ। ইউনিয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন।
এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতিক নিয়ে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন যুবলীগ নেতা জিন্দার আলী।
গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দুটি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ৮৩ জন প্রার্থী প্রতিদ্বব্দি¦তা করছেন। শেষ মুহুর্তে প্রার্থীরা পুরোদমে প্রচার-প্রচারণা শুরু করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































