রাজবাড়ীতে কথিত ভাসুর কর্তৃক গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ –
- Update Time : ১০:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে মুদি দোকানদার কথিত ভাসুর কর্তৃক এক সন্তানের জননী গৃহবধু (১৯) কে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে বুধবার বিকালে ওই গৃহবধু বাদী হয়ে মুদি দোকানদার রাজ্জাক সিকদার (৪০) কে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
রাজ্জাক রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত নরুল ইসলাম সিকদারের ছেলে। রাজ্জাকের স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।
ওই গৃহবধু জানান, এক মাস ধরে তার মোবাইল ফোনে কল দিয়ে নানা রকম আজেবাজে কথা বলে রাজ্জাক সিকদার। তার কারণে তিনি মাঝে মধ্যেই মোবাইল ফোন বন্ধ পর্যন্ত রাখতেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজ্জাক তাকে ফোন করে বলে জরুরী কথা আছে ঘরের পেছনে আস। তিনি সেখানে গেলে রাজ্জাক তার মুখ আটকে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করার পাশাপাশি রাজ্জাককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন জানান, এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত রাজ্জাককে বুধবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































