রাজবাড়ীতে “জেকা বাজার” ২৫ হাজার গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ৫০ কোটি টাকা –
- Update Time : ০৯:৫৫:০১ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জেকা বাজার নামে অবৈধ এম এল এম কোম্পানী সিলগালা করার পাশাপাশি তাদের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার বিকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের নির্দেশনায় জেলা শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। সে সময় অবৈধ ভাবে এম এল এম ব্যবসা পরিচালনার দায়ে “জেকা বাজার লিমিটেড” নামক প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটিতে ভোক্তা অধিকার বিরোধী কাজ পরিলক্ষিত হওয়ায় প্রশাসনিক ব্যবস্থায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরো বলেন, আগামী ৯ নভেম্বরের মধ্যে তারা বৈধ কাগজপত্র দেখাতে পারলে প্রতিষ্ঠানটি খুলে দেয়া হবে। জেকা বাজার নামে এই প্রতিষ্ঠানের ২৫ হাজার গ্রাহক রয়েছে। অধিক মুনাফার লোভে কিছু গ্রাহক ২০ লাখ টাকা পর্যন্ত এখানে বিনিয়োগ করেছে। গড়ে ১ লাখ টাকা করে বিনিয়োগ ধরলে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। অভিযানের সময় এ প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর জাবিউল্লাহ জাবের আতœগোপনে চলে যান। পরিচালক আনিসুর রহমান জরিমানার টাকা প্রদান করেন। এমন পরিচালক এখানে ১৫ জন রয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































